আসন্ন সংসদ নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান
সালথা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।














