চট্টগ্রাম ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মায়ের সাথে অভিমান ও স্কেটিং জুতার আবদার না পূরণ হওয়ায় মর্মান্তিক পরিণতি

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসাপড়ুয়া শিশুর মর্মান্তিক আত্মহত্যা

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া (গোপালগঞ্জ)
  • আপডেট সময় : ০৮:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামরুজ্জামান (রানা)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে রমজান মোল্লা (১২) নামের এক মাদ্রাসাপড়ুয়া শিশু। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌরখুলী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রমজান চৌরখুলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলম মোল্লার ছেলে এবং স্থানীয় চৌরখুলী ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কিরাত বিভাগের ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রমজানের চাচা আশিক মোল্লা ঘরের জানালা দিয়ে শিশুটিকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করলেও ততক্ষণে রমজান মারা যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, রমজান নিয়মিত মাদ্রাসায় যেতে চাইতো না। পাশাপাশি স্কেটিং জুতার জন্য মায়ের কাছে আবদার করলে তা না পাওয়ায় সকালে মা-ছেলের মধ্যে মনোমালিন্য হয়। এরপর ঘরে একা পেয়ে মায়ের উপর অভিমান করে রমজান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহের ময়নাতদন্ত না করার আবেদন করা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেস) হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও সহপাঠীরা রমজানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মায়ের সাথে অভিমান ও স্কেটিং জুতার আবদার না পূরণ হওয়ায় মর্মান্তিক পরিণতি

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসাপড়ুয়া শিশুর মর্মান্তিক আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫