চট্টগ্রাম ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মির্জা তাহির বেগের ফিফটি ও বোলারদের দাপটে বিপিএলে দারুণ শুরু চট্টগ্রামের

মির্জা তাহির বেগের ৮০ রানে বড় জয়, বিপিএল শুরু চট্টগ্রাম রয়্যালসের

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৯:১৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স ও ওপেনার মির্জা তাহির বেগের দৃষ্টিনন্দন ফিফটিতে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম রয়্যালস।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ৬৫ রানের দাপুটে জয় তুলে নেয়। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ১৮.২ ওভারে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায়।

লক্ষ্য তাড়ায় নোয়াখালীর শুরুটা আশাব্যঞ্জক হলেও ওপেনার হাবিবুর রহমান সোহান ১৫ রান করে শরিফুল ইসলামের বলে আউট হওয়ার পর দ্রুত ছন্দ হারায় দলটি। পরপর ফিরে যান সাব্বির হোসেন ও অধিনায়ক সৈকত আলী। মিডল অর্ডারে জাকের আলী অনিকও ব্যর্থ হন, মাত্র ৬ রান করে শেখ মেহেদীর স্পিনে পরাস্ত হন তিনি।

মাঝপথে মাজ সাদাকাতের ৩৮ ও আবু হায়দার রনির ২৮ রানের ইনিংস কিছুটা লড়াইয়ের আভাস দিলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি নোয়াখালী।

চট্টগ্রামের হয়ে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ। ৬৯ বলের এই ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস দলকে লড়াকু পুঁজি এনে দেয়। নোয়াখালীর হয়ে সাব্বির হোসেন নেন ২টি উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মির্জা তাহির বেগের ফিফটি ও বোলারদের দাপটে বিপিএলে দারুণ শুরু চট্টগ্রামের

মির্জা তাহির বেগের ৮০ রানে বড় জয়, বিপিএল শুরু চট্টগ্রাম রয়্যালসের

আপডেট সময় : ০৯:১৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫