চট্টগ্রাম ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সোয়েটার, জ্যাকেট ও কম্বলের জন্য ভোর থেকে ফুটপাতের দোকানে লাইন করছেন সাধারণ মানুষ

পৌষের শুরুতেই মোল্লাহাটে কনকনে শীত, ফুটপাতের শীতবস্ত্রের দোকানে ভিড়

রায়হান শেখ
  • আপডেট সময় : ০১:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রায়হান শেখ |মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

পৌষ মাসের শুরুতেই মোল্লাহাটে শীতের তীব্রতা বেড়ে গেছে। ভোর থেকে ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে স্থানীয়রা গরম কাপড় কিনতে শুরু করেছেন।

সরেজমিনে দেখা গেছে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কের পাশে অস্থায়ী শীতবস্ত্রের দোকান গড়ে উঠেছে। এসব দোকানে সোয়েটার, জ্যাকেট, মাফলার, শাল এবং কম্বলের বিভিন্ন সংগ্রহ সাজানো রয়েছে। তুলনামূলক কম দামে গরম কাপড় পাওয়া যায় বলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দিনের তাপমাত্রা ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তবে রাতের তাপমাত্রা নেমে এসেছে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। ভোর এবং গভীর রাতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
ফুটপাতের দোকানে আসা ক্রেতারা জানিয়েছেন, পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় কেনাই তাদের প্রধান উদ্দেশ্য। অনেক ক্রেতা জানিয়েছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে, তবে মান ও দামের কারণে তারা ফুটপাতের দোকানই পছন্দ করছেন।
বিক্রেতারা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি ভালো হচ্ছে। সকাল থেকে রাত ১০টা–১১টা পর্যন্ত ক্রেতার ভিড় থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোয়েটার, জ্যাকেট ও কম্বলের জন্য ভোর থেকে ফুটপাতের দোকানে লাইন করছেন সাধারণ মানুষ

পৌষের শুরুতেই মোল্লাহাটে কনকনে শীত, ফুটপাতের শীতবস্ত্রের দোকানে ভিড়

আপডেট সময় : ০১:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫