চট্টগ্রাম ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে কর্মসূচি ঘোষণা

হাদী হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশরাফুদ্দীন আল আজাদ | বিশেষ প্রতিনিধি:

হাদী হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আগামী ৯ জানুয়ারি, শুক্রবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নিয়মিত মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
দলীয় সূত্র জানায়, শহীদ ওসমান হাদীসহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে এই মহাসমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৈঠকে পীর সাহেব চরমোনাই দেশের ক্রমাবনত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা প্রশাসনের চরম ব্যর্থতা। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে কর্মসূচি ঘোষণা

হাদী হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আপডেট সময় : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫