চট্টগ্রাম ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাহাড় কাটা ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে প্রশাসনের কঠোর অভিযান

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, পাহাড় কাটার দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

মোঃ শফিকুল ইসলাম তুহিন
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শফিকুল ইসলাম তুহিন | বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে লামা উপজেলার রাইম্যাখোলা ও ফাইতং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে পাহাড় কাটা এবং লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ABC-4, MBI, BBC ও DBM নামের চারটি ইটভাটাকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ তার ফোর্সসহ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন,
“লাইসেন্স ছাড়া ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন,
“আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বদা কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”
এ বিষয়ে ইটভাটা মালিকদের বক্তব্য জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ পাহাড় কাটার ফলে পরিবেশ ও জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান নিয়মিত হলে প্রকৃতি রক্ষা পাবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাহাড় কাটা ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে প্রশাসনের কঠোর অভিযান

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, পাহাড় কাটার দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫