চট্টগ্রাম ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুড়িগ্রাম–১ আসনে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে নাসিরা খন্দকার নিসার মনোনয়নের দাবি

কুড়িগ্রাম–১ আসনে নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাসিরা খন্দকার নিসার মনোনয়ন দাবি

এম এন জাকারিয়া খাঁন মুরাদ
  • আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এম এন জাকারিয়া খাঁন মুরাদ | কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সংসদীয় আসনে কার্যকর কোনো নারী প্রার্থী না থাকায় নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাসিরা খন্দকার নিসাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে।
জেলার এনসিপির আহ্বায়ক কমিটির পর্যবেক্ষণ এবং নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীর বিভিন্ন মানুষের মতামতের ভিত্তিতে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই আসনে নারীদের সমস্যা ও অধিকার জাতীয় সংসদে যথাযথভাবে উপস্থাপিত হয়নি। নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত থেকেছে।
স্থানীয়রা মনে করেন, কুড়িগ্রাম–১ আসন জোট-রাজনীতির সমঝোতার কারণে কার্যকর প্রতিনিধিত্ব পায়নি। তাই নাসিরা খন্দকার নিসাকে নিয়ে আশার আলো দেখা দিয়েছে। তিনি নারী বেকারত্ব দূরীকরণে ১৫ বছর ধরে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছেন।
নাসিরা খন্দকার নিসা বলেন, “নারীর অধিকার দয়ার বিষয় নয়, এটি সাংবিধানিক ও মানবিক অধিকার। নারীরা নিজের কথা নিজেরাই বলবে।”

তিনি চরাঞ্চলের উন্নয়ন, হস্তশিল্প প্রশিক্ষণ, যুবকদের কারিগরি প্রশিক্ষণ এবং নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন। এছাড়া সীমান্ত এলাকার মাদক, গরু পাচার ও চোরাচালান প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করবেন।

স্থানীয় জনমত ও রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, নাসিরা খন্দকার নিসার মনোনয়ন কেবল প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য নয়, উল্লেখযোগ্য ভোট ব্যবধানে বিজয় নিশ্চিত করারও সম্ভাবনা রাখে। কুড়িগ্রাম–১ আসনে নারীর অধিকার প্রতিষ্ঠায় তাকে মনোনয়ন দেওয়া হলে তা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রাম–১ আসনে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে নাসিরা খন্দকার নিসার মনোনয়নের দাবি

কুড়িগ্রাম–১ আসনে নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাসিরা খন্দকার নিসার মনোনয়ন দাবি

আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫