চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

যিশুখ্রিষ্টের জন্মদিনে গির্জা ও পরিবারে বিশেষ প্রার্থনা ও আয়োজন

যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রার্থনা, আলোকসজ্জা ও বিশেষ আয়োজন

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আজ। আনুমানিক দুই হাজার ২৫ বছর আগে এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতা মেরির গর্ভে তাঁর জন্ম হয়। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে শান্তি, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া বুধবার বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রগুলো বিশেষ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে বড়দিনের তাৎপর্য তুলে ধরছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে খ্রিষ্ট ধর্মানুসারীরা ধর্মীয় প্রার্থনা, পারিবারিক আয়োজন ও বিশেষ খাবারের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন।
রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা (পবিত্র জপমালার গির্জা), কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল, মণিপুরিপাড়া, বারিধারা ও দেশের অন্যান্য গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে স্থাপন করা হয়েছে গোশালা, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, রঙিন আলো ও ফুলে। অনেক গির্জা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে বড়দিন উপলক্ষে ঢাকার পাঁচতারকা হোটেলগুলোতেও রয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজন। প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, র‌্যাডিসন, লা মেরিডিয়েন, ওয়েস্টিন ও ঢাকা রিজেন্সি হোটেলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও বড়দিনের কেক। শিশুদের জন্য সান্তাক্লজের উপহার বিতরণ ও অতিথিদের জন্য বিশেষ বুফে ডিনারের ব্যবস্থা রাখা হয়েছে।
বড়দিন উপলক্ষে পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যিশুখ্রিষ্টের জন্মদিনে গির্জা ও পরিবারে বিশেষ প্রার্থনা ও আয়োজন

যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রার্থনা, আলোকসজ্জা ও বিশেষ আয়োজন

আপডেট সময় : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫