চট্টগ্রাম ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পড়ে প্রাণ হারালো বুদ্ধি প্রতিবন্ধী শিশু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফারদিনের মর্মান্তিক মৃত্যু

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) | শেখ কামরুজ্জামান (রানা)

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পানিতে ডুবে ফারদিন হোসেন (৯) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারদিন ছিলেন পবনারপাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। বিকেলে হঠাৎ তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশ্ববর্তী পুকুরে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ ঠান্ডা জানান, ফারদিন ছোটবেলা থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি মামলা) রুজু করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পড়ে প্রাণ হারালো বুদ্ধি প্রতিবন্ধী শিশু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফারদিনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫