চট্টগ্রাম ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রায়পুরা সরকারি কলেজে সেনাবাহিনীর স্থায়ী অবস্থান

নরসিংদীর রায়পুরায় স্থায়ী সেনা ক্যাম্প স্থাপন, চরাঞ্চলে শুরু হচ্ছে কম্বিং অপারেশন

সাদ্দাম উদ্দিন রাজ
  • আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাদ্দাম উদ্দিন রাজ |নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় ক্রমবর্ধমান অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে আজ রায়পুরা সরকারি কলেজে স্থায়ীভাবে একটি সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে।

একই সঙ্গে উপজেলার দুর্গম চরাঞ্চলগুলোতে অপরাধ দমনে দ্রুতই সমন্বিত কম্বিং অপারেশন (চিরুনি অভিযান) শুরু করা হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বিশেষ করে চরাঞ্চলের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সেনা ক্যাম্প স্থাপনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকেই রায়পুরা সরকারি কলেজ ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যরা স্থায়ীভাবে অবস্থান নেবেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান টেঁটাযুদ্ধ, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কম্বিং অপারেশনের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে।
এদিকে প্রশাসনের এমন উদ্যোগে রায়পুরার চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রায়পুরা সরকারি কলেজে সেনাবাহিনীর স্থায়ী অবস্থান

নরসিংদীর রায়পুরায় স্থায়ী সেনা ক্যাম্প স্থাপন, চরাঞ্চলে শুরু হচ্ছে কম্বিং অপারেশন

আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫