চট্টগ্রাম ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নান্দাইলের চন্ডীপাশায় মরহুম শিক্ষকের স্মরণে ধর্মপ্রাণ মানুষের ঢল

মরহুম মোসলেম উদ্দিন মাস্টার সাহেবের স্মরণে নান্দাইলে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির | নান্দাইল,ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাশহাটী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোসলেম উদ্দিন মাস্টার সাহেবের স্মরণে এবং সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় এক বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ডিসেম্বর (রবিবার) নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। খামারগাঁও বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মুজাহিদ বিন নূরের সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের ত্বোহার সঞ্চালনায় মাহফিলটি পরিচালিত হয়।
ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ফুলপুর আদর্শ মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জের মসজিদে আকবরের খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী, চন্ডীপাশা শাহী নূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা ওয়ালী উল্লাহ, নরসিংদীর বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মতিন উসমানী, ধুরুয়া খালপাড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জুবায়ের হোসেনসহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ।
এলাকাবাসী ও যুবসমাজের সার্বিক সহযোগিতায় এবং মরহুম মোসলেম উদ্দিন মাস্টার সাহেবের পরিবারবর্গের একক আয়োজনে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। এতে নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রায় ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
মাহফিলে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্যান্ডেলটি কানায় কানায় পূর্ণ ছিল। কোনো প্রকার মাইকিং ও লিফলেট বিতরণ ছাড়াই প্রায় ৫ থেকে ৭ শতাধিক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত ধারাবাহিক ওয়াজ ও নাশিদের মাধ্যমে মাহফিলটি পরিচালিত হয়। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল ইসলাম লিটন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নান্দাইলের চন্ডীপাশায় মরহুম শিক্ষকের স্মরণে ধর্মপ্রাণ মানুষের ঢল

মরহুম মোসলেম উদ্দিন মাস্টার সাহেবের স্মরণে নান্দাইলে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫