কাস্টমারদের স্বাস্থ্যসম্মত ও স্বাদে ভরপুর মিষ্টি দেওয়াই অগ্র সুইটস ভিলেজের মূল লক্ষ্য
গোপালগঞ্জ কাশিয়ানীতে ‘অগ্র সুইটস ভিলেজ’ ৫ম শাখা উদ্বোধন, মানসম্পন্ন মিষ্টিতে ক্রেতাদের আস্থা বৃদ্ধি
- আপডেট সময় : ১০:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার |গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে জনপ্রিয় মিষ্টির ব্র্যান্ড ‘অগ্র সুইটস ভিলেজ’-এর ৫ম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন রোববার (২১ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী সদরের থানা রোডে অনুষ্ঠিত হয়। নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের মাঝে ‘অগ্র সুইটস ভিলেজ’-এর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মিষ্টি ও সুস্বাদু পণ্য পরিবেশন করা হয়, যা অতিথিদের কাছে প্রশংসিত হয়।
প্রতিষ্ঠাতা মো. গিয়াস উদ্দিন বলেন, “ক্রেতাদের স্বাস্থ্যসম্মত ও স্বাদে ভরপুর মিষ্টি দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কাশিয়ানীর মানুষের ভালোবাসায় আমরা আজ এই ৫ম শাখার উদ্বোধন করেছি। আমরা প্রতিশ্রতি দিচ্ছি, পণ্যের গুণগত মান বজায় রেখে আগামীতেও ক্রেতাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, “গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দেশের বিভিন্ন স্থানে মানসম্পন্ন মিষ্টি পৌঁছে দিতে ভবিষ্যতে আরও কয়েকটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে।”
নতুন শাখার মাধ্যমে কাশিয়ানীবাসী সহজেই ‘অগ্র সুইটস ভিলেজ’-এর মানসম্মত মিষ্টি উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।














