ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনায় বিএনপির নির্বাচনী তৎপরতা
নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- আপডেট সময় : ০৯:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

রিপন কান্তি গুণ | নেত্রকোনা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর–বারহাট্টা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রের ফরম উত্তোলন করা হয়।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন ফারাস সেন্টু, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মো. আশিক আহমেদ কমল এবং নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক।
তাদের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় বিএনপি নেতারা জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে ধানের শীষ প্রতীকে প্রার্থী করে নেত্রকোনা-২ আসনে নির্বাচন পরিচালনার প্রস্তুতি চলছে। তারা আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ বিএনপির পাশে থাকবে এবং ভোটের মাধ্যমে তাদের সমর্থন জানাবে।






















