চট্টগ্রাম ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা হয়।
উৎসব উপলক্ষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯০ বছর পূর্তি উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম, সাবেক ছাত্র সফিকুল ইসলাম ভোতা, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ৯০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান মুকুল। বক্তারা তাদের বক্তব্যে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনায় অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫