চট্টগ্রাম ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে প্রশিক্ষণে নতুন দিগন্ত চরাঞ্চলে

ভার্মি কম্পোষ্ট ব্যবহারে উৎসাহিত হচ্ছেন মানিকগঞ্জের চরাঞ্চলের কৃষকরা

মুকতার হোসেন
  • আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মুকতার হোসেন |মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চল লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রামচরে ভার্মি কম্পোষ্ট তৈরি ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বারসিকের সহযোগিতায় শতবাড়ি কৃষকদের আয়োজনে পাটগ্রামচর গ্রামের শতবাড়ি কৃষক লিপি বেগমের বাড়িতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন চরাঞ্চলের শতবাড়ি কৃষক এবং পাটগ্রামচর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের কৃষকগণ। প্রশিক্ষণে সহায়ক হিসেবে আলোচনা করেন হরিরামপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অভিজ্ঞ কৃষক হাজেরা বেগম।
প্রশিক্ষণ কর্মসূচিতে জৈব উপায়ে ফসল চাষাবাদ, মাটির গুণাগুণ বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা, জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি ও উপকরণ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

পাটগ্রামচর গ্রামের শতবাড়ি কৃষক লিপি বেগম বলেন, “জৈব সার, বিশেষ করে গোবর ও ভার্মি কম্পোষ্ট ব্যবহার করলে জমির উর্বরতা বাড়ে।এতে উৎপাদিত সবজির স্বাদ ভালো হয় এবং বাজারে সহজেই বিক্রি করা যায়। জৈব সার ব্যবহারে দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্যও ভালো থাকে।”

প্রশিক্ষণে হাতে-কলমে ভার্মি কম্পোষ্ট তৈরির পদ্ধতি ও ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন পাটগ্রামচর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের কৃষক খালেদা বেগম। প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন।

এছাড়াও প্রশিক্ষণে জৈব সার ও ভার্মি কম্পোষ্ট সারের উপকারিতা নিয়ে আলোচনা করেন শতবাড়ি কৃষক লিপি বেগম এবং কৃষক বাচ্চু শেখ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভার্মি কম্পোষ্ট ও জৈব সার ব্যবহার করে চাষাবাদ করা মাঠ ফসলের উৎপাদন ও ফলন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে প্রশিক্ষণে নতুন দিগন্ত চরাঞ্চলে

ভার্মি কম্পোষ্ট ব্যবহারে উৎসাহিত হচ্ছেন মানিকগঞ্জের চরাঞ্চলের কৃষকরা

আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫