ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজরের নামাজের পর ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন
ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নিলেন
- আপডেট সময় : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

আজ ২১ ডিসেম্বর, রোববার ভোরে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর আমীর শফিকুর রহমান নেতা-কর্মীদের নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের সময় মহান আল্লাহর দরবারে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত এবং শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।
শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে এই কবর জিয়ারত ও দোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।














