চট্টগ্রাম ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ফুলবাড়িয়া বাজার থেকে গ্রেফতার

সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাওন কাজী গ্রেফতার

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান|ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শাওন কাজী (৩০), যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাওন কাজী নিষিদ্ধ ঘোষিত সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মজনু কাজীর ছেলে।
সালথা থানার ওসি (তদন্ত) মোঃ মারুফ হাসান রাসেল জানান, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলায় শাওন কাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় শামা ওবায়েদের পক্ষে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটে। এ সময় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। সেই মামলার আসামি ছিলেন শাওন কাজী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ফুলবাড়িয়া বাজার থেকে গ্রেফতার

সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাওন কাজী গ্রেফতার

আপডেট সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫