ডেভিল হান্ট অপারেশনে চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনের আসামিরা গ্রেফতার
ছাতকে পুলিশের ডেভিল হান্ট অপারেশনে চোরাচালানসহ ৩ আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট অপারেশন”-এর আওতায় চোরাচালানসহ বিভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রাতভর অভিযান চালিয়ে ছাতক থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২৪, তারিখ-১৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা- The Special Powers Act, 1974 এর 25-B(1)(b)(2)/25-D অনুযায়ী চোরাচালান মামলার আসামি মোঃ এমদাদুল হক তুহিন (৩৮)-কে গ্রেফতার করা হয়।
তিনি বরিশাল জেলার উজিরপুর থানার জুগিরকান্দা গ্রামের মোঃ লিয়াকত আলী মোল্লার ছেলে এবং বর্তমানে ছাতক পৌরসভার তাতীকোনা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া ছাতক থানার মামলা নং-১৫, তারিখ-১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং, ধারা- The Special Powers Act, 1974 এর 15(3)/25-D এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আব্দুল হালিম শিপন (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।
তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র।
অপর গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সোহাগ মিয়া (২৮)। তিনি ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র এবং ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে তিনি জানান।














