চট্টগ্রাম ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১২ আসনে বিএনপির মনোনয়ন কার্যক্রম

পটিয়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ, ধানের শীষে এনামুল হক এনাম

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী কার্যক্রমে গতি এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা গোলাম হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, বিএনপি নেতা মুর্শেদুল শফি হিরু, মোহাম্মদ নাজমুল হক, মো. ফিরোজ, মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহকালে মো. মঈনুল আলম ছোটন বলেন, এনামুল হক এনাম একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সাহসিকতার পরিচয় দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েও রাজপথে নেতৃত্ব দিয়েছেন। পটিয়াবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতার মনোনয়ন প্রাপ্তির মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে তাকে বিজয়ী করে পটিয়াবাসী তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১২ আসনে বিএনপির মনোনয়ন কার্যক্রম

পটিয়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ, ধানের শীষে এনামুল হক এনাম

আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫