চট্টগ্রাম ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নারী-পুরুষের সমান অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

বরিশালে জেন্ডার স্টেরিওটাইপ ও সহিংসতা প্রতিরোধে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সৌরব
  • আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সৌরব|বরিশাল প্রতিনিধিঃ

নিশ্চিতকরণ,জেন্ডারভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ পরিবর্তনের লক্ষ্যে একটি বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বরিশাল নগরীতে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সাহাবুদ্দিন সরকার।সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্নি আক্তার,জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জনাব ভবানী শংকর বল।এতে অংশ নেন স্থানীয় যুবসমাজ,যুব নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি,সংবাদকর্মী, কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় তরুণদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাহাবুদ্দিন সরকার বলেন,কর্মসংস্থানের অপ্রতুলতা ও সামাজিক সংবেদনশীলতার অভাব জেন্ডারভিত্তিক সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ।

নারীর অধিকার ও পেশাগত বৈষম্য প্রসঙ্গে যুব নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি নুসরাত জাহান বলেন,সমাজে এখনো কিছু পেশাকে নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে যুক্ত করে দেখা হয়, যা পরিবর্তন করা জরুরি। তিনি নার্সিং পেশায় পুরুষদের অংশগ্রহণের বাধা দূর করার আহ্বান জানান।

ডিজিটাল,মানসিক ও শারীরিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্নি আক্তার বলেন, পরিবার থেকেই সহিংসতা প্রতিরোধের সচেতনতা গড়ে তুলতে হবে।

সভায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিনিধি মেহরাব হোসেন শিশুদের প্রতি পারিবারিক সহিংসতা ও সহায়তা সেবার তথ্য সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ভবানী শংকর বল তরুণদের সরকারি সেবা সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক জেন্ডার ধারণা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারী-পুরুষের সমান অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

বরিশালে জেন্ডার স্টেরিওটাইপ ও সহিংসতা প্রতিরোধে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫