চট্টগ্রাম ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীর গায়ে আগুন: আত্মহত্যায় শোকের ছায়া

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া (গোপালগঞ্জ)
  • আপডেট সময় : ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝর্ণা বেগমের রুম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে আসেন। ভেতর থেকে দরজা আটকানো থাকায় জানালার কাচ ভেঙে ধোঁয়া ও শরীর পোড়ার গন্ধ পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঢুকে দেখা যায়, ঝর্ণা বেগম আগুনে ঝলসে মেঝেতে পড়ে আছেন।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের বোতল ও একটি গ্যাস লাইট উদ্ধার করেছি। মৃতদেহের প্রায় ৯৫% অংশ পুড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন।”

মৃত ঝর্ণা বেগম বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮)-এর সাথে থাকতেন। ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে। বড় ছেলে জানান, তাদের বাবা প্রায় ১০ বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন। খুব শিগগিরই পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল।

প্রতিবেশীরা জানান, ঝর্ণা বেগম ছিলেন একজন পর্দানশীল, শান্ত ও সমাজসেবী নারী। এলাকায় বিপদে আপদে তিনি সবার পাশে দাঁড়াতেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীর গায়ে আগুন: আত্মহত্যায় শোকের ছায়া

আপডেট সময় : ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫