চট্টগ্রাম ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সীমানা প্রাচীর নির্মাণে প্রশাসনিক জটিলতায় থমকে গেল আমতলী আদালতের বিচার কার্যক্রম

আমতলীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সীমানা প্রাচীর নির্মাণে উপজেলা প্রশাসনের বাধা, দুই ঘণ্টা বিচার কার্যক্রম বন্ধ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর নির্মাণ কাজে উপজেলা প্রশাসনের বাধার কারণে প্রায় দুই ঘণ্টা আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে।

জানা গেছে, জেএল-৩১ নম্বর আমতলী মৌজার ৩১৮, ৩১৯ ও ৩২০ নম্বর দাগে অবস্থিত আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত মোট ১.৪৬ একর জমির উপর প্রতিষ্ঠিত। উক্ত জমি দীর্ঘদিন ধরে আদালতের ভোগদখলে রয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশে আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে আদালতের পূর্ব পাশের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাতে বাধা দেওয়া হয়। বিষয়টি জানতে আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এজলাস ত্যাগ করে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে যান। এ সময় প্রায় দুই ঘণ্টা আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে।

এতে আদালতে উপস্থিত বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম ভোগান্তির শিকার হন। আদালতের এপিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম বলেন, “মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতের নিরাপত্তায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছিল। কিন্তু উপজেলা প্রশাসনের বাধার কারণে দীর্ঘ সময় বিচার কার্যক্রম বন্ধ থাকে, যা অনাকাঙ্ক্ষিত।”

বিচারপ্রার্থী আঃ রহমান, সোলায়মান ও পান্নু মিয়া জানান, সকালে মামলার হাজিরা দিতে আদালতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। হঠাৎ বিচার কার্যক্রম বন্ধ থাকায় তারা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

আদালতের পেশকার মো. আবু বকর বলেন, “আদালতের নিজস্ব ভোগদখলীয় জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এখানে বাধা দেওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাচ্ছি না।”

এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমানা প্রাচীর নির্মাণে প্রশাসনিক জটিলতায় থমকে গেল আমতলী আদালতের বিচার কার্যক্রম

আমতলীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সীমানা প্রাচীর নির্মাণে উপজেলা প্রশাসনের বাধা, দুই ঘণ্টা বিচার কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫