চট্টগ্রাম ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নজরুলের জীবন, সাহিত্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগ

আশাশুনিতে নজরুল বর্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এস এম মুস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি,সাতক্ষীরা | ৩১ আগস্ট ২০২৬ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফরোজ ফাতেমা এবং গীতা পাঠ করেন দিপালী রায় শ্রেয়া। পরে নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয় মল্লিক নজরুলসংগীত পরিবেশন করেন। শিক্ষক মুস্তাহিদুর রহমান কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবনাদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নজরুলের জীবন, সাহিত্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগ

আশাশুনিতে নজরুল বর্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬