চট্টগ্রাম ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা ও বসুনিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক হামলা; হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা

শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭

মোঃ একরামুল ইসলাম আশিক | রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৬:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়, রংপুর | ২৪ আগস্ট ২০২৬ :
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের হামলায় সাতজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে পৃথক সময়ে উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—জগদল সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

আহত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে কয়েকটি শিয়াল তাঁদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়।

শিয়ালের হামলায় আহত ব্যক্তিরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে একাধিক কামড়ের ক্ষত থাকায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, “শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।”

একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে সড়কে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক এলাকায় একই রাতে শিয়ালের হামলার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিয়ালের উপদ্রবের কারণ অনুসন্ধান এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা ও বসুনিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক হামলা; হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা

শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭

আপডেট সময় : ০৬:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬