চট্টগ্রাম ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় ৪৯ বিজিবির অভিযানে ১৯২.৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর | ২৫ আগস্ট ২০২৬ : যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম ময়ুর (৪২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। অভিযানের সময় তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। স্মার্ট মোবাইল ফোনের মূল্য ১০ হাজার টাকা এবং নগদ অর্থসহ জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারীদের আটক করতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় ৪৯ বিজিবির অভিযানে ১৯২.৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬