চট্টগ্রাম ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন রংপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ অর্ডার বইয়ের মেমো-ভাউচারে ৩৬, ৩০ ও ২৯ লাখ টাকার লেনদেনের তথ্য; মাদক চোরাচালানের অর্থের যোগসূত্র খতিয়ে দেখছে ডিবি

গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিসে কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ, ম্যানেজার গ্রেপ্তার

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ২৩ আগস্ট ২০২৬ : গোপালগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে মাদক চোরাচালানের অর্থসহ বিপুল অঙ্কের সন্দেহজনক ও অবৈধ আর্থিক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শাখার ম্যানেজার নূর মো. মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি শাখা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে মাদক চোরাচালানসংক্রান্ত অর্থ লেনদেন হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে কার্যালয় থেকে বিভিন্ন নথিপত্র ও আর্থিক লেনদেনসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। পুলিশের দাবি, প্রাথমিকভাবে জব্দ করা নথি পর্যালোচনায় বিপুল অঙ্কের সন্দেহজনক অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, একটি নির্দিষ্ট চক্রের জন্য গোপালগঞ্জ শাখায় গোপনে একটি বিশেষ অর্ডার বই ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

জব্দ করা ওই বইয়ের বিভিন্ন মেমো ও ভাউচারে ৩৬ লাখ, ৩০ লাখ এবং ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য রয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে কয়েক কোটি টাকার সন্দেহজনক ও অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ম্যানেজার নূর মো. মঞ্জু এসব অর্থ কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে না রেখে ব্যক্তিগতভাবে অন্যত্র নিয়ে লেনদেন করতেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া আর্থিক লেনদেনের সময় কোনো প্রমাণ এড়ানোর উদ্দেশ্যে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সরিয়ে ফেলা হয়েছিল কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নূর মো. মঞ্জু আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, অফিসে বিপুল পরিমাণ অর্থ রাখা অনিরাপদ হওয়ায় নিরাপত্তার স্বার্থে তিনি অর্থ অন্যত্র নিয়ে যেতেন।

জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে এসব অর্থের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে কোনো মাদক চোরাচালান চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি বা চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ অর্ডার বইয়ের মেমো-ভাউচারে ৩৬, ৩০ ও ২৯ লাখ টাকার লেনদেনের তথ্য; মাদক চোরাচালানের অর্থের যোগসূত্র খতিয়ে দেখছে ডিবি

গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিসে কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ, ম্যানেজার গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬