চট্টগ্রাম ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নিরাপদ পানি, স্যানিটেশন, মানববর্জ্য ও জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা

মানববর্জ্য ও জলাবদ্ধতা নিরসনে পীরগঞ্জে কর্মশালা

আরফান আলী, জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও)
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ, মানববর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পীরগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে সোমবার (১৭ আগস্ট) পীরগঞ্জ পৌর মিলনায়তনে কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ঢাকাস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এস শাহীন, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আকতার এবং সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা মাজেদূর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা হরিপদ রায় এবং উপ-সহকারী প্রকৌশলী নূর শাহজাহান শাহ।

কর্মশালায় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, মানববর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যা চিহ্নিতকরণ এবং এসব সমস্যা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬-এর অন্যতম উদ্দেশ্য হলো সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা। বাংলাদেশেও নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় বিশেষভাবে মানববর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সৃষ্ট জলাবদ্ধতা চিহ্নিত ও প্রতিকারের বিষয়ে আলোকপাত করা হয়।

এ ছাড়া নিরাপদ পানি ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে পানি ও স্যানিটেশন ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারি দপ্তর, পৌরসভা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলেও কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রধান দায়িত্বশীল সংস্থা হিসেবে কাজ করে। অধিদপ্তরের কার্যক্রমের মধ্যে নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি মানববর্জ্য ও অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য উন্নয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

পীরগঞ্জে আয়োজিত এ কর্মশালার মাধ্যমে পানি, স্যানিটেশন ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিরাপদ পানি, স্যানিটেশন, মানববর্জ্য ও জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা

মানববর্জ্য ও জলাবদ্ধতা নিরসনে পীরগঞ্জে কর্মশালা

আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬