চট্টগ্রাম ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্যে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও তিন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে সম্মাননা

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৭:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জ, ঠাকুরগাঁও | ১৬ আগস্ট ২০২৬, রবিবার:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, পীরগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারসহ গণমাধ্যমকর্মী ও মৎস্যচাষিরা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন জলাশয় পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্যচাষিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
মৎস্য সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং কীটনাশক ব্যবহার করে মাছ আহরণ বন্ধের আহ্বান জানান। মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ করার পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ওমর ফারুক মন্ডল, জাহিদুর রহমান (ডলার) ও তহিদুল ইসলাম।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্যে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও তিন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে সম্মাননা

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬