চট্টগ্রাম ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রায় ২৫০ জনের জন্য বরাদ্দ থাকলেও উপস্থিতি ২০-২৫ জনের; আগে জানানো হয়নি বলে অভিযোগ জেলেদের, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের

ভূঞাপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে জেলেদের উপস্থিতি কম, ক্ষোভ

খায়রুল খন্দকার
  • আপডেট সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভূঞাপুর (টাঙ্গাইল) | ১৬ আগস্ট ২০২৬ঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এ আয়োজনে সাধারণ জেলে ও মৎস্য চাষীদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণের কথা বলা হলেও সরেজমিনে অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যায়। স্থানীয় জেলেদের দাবি, অনুষ্ঠানে মাত্র ২০ থেকে ২৫ জন মৎস্যজীবী ও জেলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিতি কম হওয়ার বিষয়ে ভূঞাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েকজন সাধারণ জেলের সঙ্গে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
তাদের অভিযোগ, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিষয়ে মৎস্য দপ্তরের পক্ষ থেকে অনেক সাধারণ জেলেকে আগে থেকে জানানো হয়নি। পর্যাপ্ত প্রচারণা ও যোগাযোগ না থাকায় অনেকেই অনুষ্ঠানের খবর জানতে পারেননি।

স্থানীয় জেলেরা বলেন, অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে জানানো হলে তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করতেন। তাদের অভিযোগ, প্রকৃত ও পর্যাপ্ত সংখ্যক সাধারণ জেলের অংশগ্রহণ নিশ্চিত না করেই সীমিতসংখ্যক মানুষকে নিয়ে কর্মসূচি শেষ করা হয়েছে।
তারা প্রশ্ন তোলেন, সরকারি অর্থ ও বরাদ্দে আয়োজিত জাতীয় কর্মসূচিতে তৃণমূলের প্রকৃত মৎস্যজীবীদের অংশগ্রহণ কেন নিশ্চিত করা হলো না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার মুঠোফোনে বলেন, মৎস্যজীবী ও জেলেদের সব সংগঠনকে অনুষ্ঠানের বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল। এরপরও কেন তারা উপস্থিত হননি, তা তিনি বলতে পারছেন না।

তিনি জানান, অনুষ্ঠানে প্রায় ২০০ থেকে ২৫০ জন জেলের জন্য বরাদ্দ ছিল। সব জেলেকে কীভাবে অনুষ্ঠানে জানানো সম্ভব—এমন প্রশ্নও তিনি করেন।
তবে প্রায় ২৫০ জনের জন্য আয়োজিত অনুষ্ঠানে মাত্র ২০ থেকে ২৫ জন জেলে উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে বলেন, অনেক জেলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. মাহবুব হাসান বলেন, অনুষ্ঠানটি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে হয়েছে। সংশ্লিষ্ট মৎস্যজীবী ও জেলেদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের।
কেন সাধারণ জেলেদের উপস্থিতি কম ছিল, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয় মৎস্য পক্ষের মতো কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা। তাই ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে প্রকৃত মৎস্যজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

স্থানীয় জেলেদের দাবি, জাতীয় মৎস্য পক্ষের মতো সরকারি কর্মসূচি সফল করতে শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তি বা সংগঠনের প্রতিনিধিকে নিয়ে অনুষ্ঠান করলেই হবে না। মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে প্রকৃত জেলে ও মৎস্য চাষীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে।

তাদের মতে, পর্যাপ্ত প্রচারণা ও সঠিকভাবে আমন্ত্রণ জানানো হলে তৃণমূল পর্যায়ের মৎস্যজীবীরা সরকারি কর্মসূচিতে আরও বেশি অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে সরকারের মৎস্য উন্নয়ন কর্মসূচিও আরও কার্যকর হবে।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত মৎস্যজীবী ও মৎস্য চাষীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে সাধারণ জেলে ও মৎস্য চাষীদের আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সরকারের এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রায় ২৫০ জনের জন্য বরাদ্দ থাকলেও উপস্থিতি ২০-২৫ জনের; আগে জানানো হয়নি বলে অভিযোগ জেলেদের, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের

ভূঞাপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে জেলেদের উপস্থিতি কম, ক্ষোভ

আপডেট সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬