চট্টগ্রাম ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নতুন বাস টার্মিনাল থেকে সিসিডিবি মোড় পর্যন্ত সরকারি সড়ক দখলের অভিযোগ; উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ১১ আগস্ট ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর মহল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা দখলমুক্ত এবং জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘স্বরূপনগর এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বরূপনগর এলাকার ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুন বাস টার্মিনাল থেকে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্ত সরকারি রাস্তার জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং জরুরি সেবার যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, স্বরূপনগর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরি কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া পশ্চিম দিকে বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এবং পূর্ব দিকে আনসার ক্যাম্প থাকায় সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাদের অভিযোগ, সড়কটি দখল হয়ে থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, সরকারি রাস্তা দখলমুক্ত করতে এর আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলেও দখলদারদের নানা তৎপরতার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে পুনরায় উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলেও সেটি বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর আরও অভিযোগ, সরকারি সড়কের জায়গা দখল করে থাকা অনেকের নিজস্ব বসতবাড়ি ও জমি রয়েছে। কেউ কেউ দখল করা সরকারি জায়গা অন্যের কাছে হস্তান্তর কিংবা ভাড়া দিয়েছেন বলেও দাবি করেন বক্তারা।
মানববন্ধন থেকে সরকারি রাস্তা দখলের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সড়কটি দ্রুত দখলমুক্ত এবং সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাকিব, মো. আফজাল হোসেন, মো. ওমর ফয়সাল, মো. আবুল কাসেম, মো. সোহেল রানা, মো. শহিদুল ইসলাম ও মাসুদুর রহমান সেলিম। এ সময় স্বরূপনগর এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে স্বরূপনগর এলাকাবাসীর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সরকারি রাস্তা দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নতুন বাস টার্মিনাল থেকে সিসিডিবি মোড় পর্যন্ত সরকারি সড়ক দখলের অভিযোগ; উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬