চট্টগ্রাম ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভূল্লীর কচুবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে হেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ; তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা থাকার দাবি পুলিশের

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে আসামি গ্রেপ্তার

রহমত আরিফ
  • আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও, ১১ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ভূল্লী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবিতে তদন্তাধীন সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. হেলাল মিয়া এজাহারনামীয় ২ নম্বর আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল মিয়া ওই এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।
গোয়েন্দা পুলিশের দাবি, হেলাল মিয়া ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও দাবি করেছে, হেলাল মিয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আসামির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হেলাল মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূল্লীর কচুবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে হেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ; তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা থাকার দাবি পুলিশের

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬