চট্টগ্রাম ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঠাকুরগাঁওয়ে ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ থেকে রুহিয়াগামী পাকা সড়কের পূর্ব পাশে ব্লক বিছানো রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে মোট ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো. রহমানের ছেলে মো. এরশাদ (৩২), ঠাকুরগাঁও সদর থানার হরিহরপুর গ্রামের পশির উদ্দীনের ছেলে মো. জেমস (৩০) এবং রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪২)।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঠাকুরগাঁওয়ে ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬