চট্টগ্রাম ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দীর্ঘদিনের জমি বিরোধের জেরে পরিকল্পিত অগ্নিসংযোগের দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর, তদন্তে নেমেছে পুলিশ।

পটিয়ায় জমি বিরোধের জেরে মুদির দোকানে আগুন দেওয়ার অভিযোগ, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, পটিয়া | ৬ আগস্ট ২০২৬ : চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মুদির দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ বকেয়া আদায়ের খাতাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

ঘটনাটি বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাইদগাঁও এলাকার আমির বাড়ি সংলগ্ন ছত্তার মার্কেটে ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবদুল মজিদ সওদাগর জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। রাত ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দোকানের তালা কেটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পাশের এক পক্ষের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ওই পক্ষ তাদের পরিবারের তিন সদস্যকে পৃথক স্থানে কবর দেওয়ার হুমকি দেয় বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে দোকানে আগুন দিয়েছে।

মজিদ সওদাগরের ভাষ্য অনুযায়ী, দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। এছাড়া প্রায় ১৫ লাখ টাকার বাকির খাতা ছিল এবং ঘটনার আগের দিনই প্রায় ১ লাখ টাকার সিগারেট ও চালের বস্তাসহ নতুন পণ্য দোকানে তোলা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও ব্লগার আসিফ বলেন, প্রায় ২৪ বছরের পুরোনো এই দোকানটি এলাকার নিম্ন আয়ের মানুষের কাছে বাকিতে পণ্য দেওয়ার জন্য পরিচিত ছিল। তার মতে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে।
এ ঘটনায় আবদুল মজিদ সওদাগর পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিনের জমি বিরোধের জেরে পরিকল্পিত অগ্নিসংযোগের দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর, তদন্তে নেমেছে পুলিশ।

পটিয়ায় জমি বিরোধের জেরে মুদির দোকানে আগুন দেওয়ার অভিযোগ, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬