চট্টগ্রাম ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে পটিয়ায় বৃষ্টিভেজা বিজয় মিছিল

পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিল: প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৩:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, পটিয়া | ৬ আগস্ট ২০২৬: চট্টগ্রামের পটিয়ায় ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক বিশাল গণতন্ত্রের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, পটিয়া ডাকবাংলোস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

সমাবেশ শেষে বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। বৃষ্টির মধ্যেই মিছিলটি পটিয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমদ সেলিম, এ কে এম জসিম উদ্দীন, মো. মঈনুল ইসলাম ছোটন, আব্দুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের, পৌর যুবদলের আবছার উদ্দীন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মীর সাইফু, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের মাওলানা তৌহিদুল ইসলাম, মহিলা দলের সাজেদা ইয়াসমীন রেখা এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে পটিয়ায় বৃষ্টিভেজা বিজয় মিছিল

পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিল: প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

আপডেট সময় : ০৩:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬