চট্টগ্রাম ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, অব্যাহত থাকবে 'জিরো টলারেন্স' অভিযান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২১ লিটার চোলাই মদ উদ্ধার, নারী ও কিশোরসহ গ্রেপ্তার ৩

মোঃ সোয়েল রানা
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও | ৫ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া থানার ঢোলারহাট (কুড়ালীপাড়া) গ্রামের মানিক মুর্মুর স্ত্রী ফুলমতী হাসদা (৫০) এবং ধর্মপুর (বদলিয়াপাড়া) গ্রামের মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে মহাদেব চন্দ্র বর্মণ (২৫)।
এছাড়া একই ঘটনায় ধর্মপুর গ্রামের শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে শ্রী সুপলব চন্দ্র বর্মণ (১৭)-কে আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর হিসেবে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় রুহিয়া থানায় একটি মামলা (মামলা নং-০১/৬৩, তারিখ: ০৫ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোলাই মদ উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় অবৈধ মাদক ব্যবসায়ীরা চাপে রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, অব্যাহত থাকবে 'জিরো টলারেন্স' অভিযান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২১ লিটার চোলাই মদ উদ্ধার, নারী ও কিশোরসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬