চট্টগ্রাম ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিপি প্রকল্পের সহায়তা

রাণীশংকৈলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন, বাড়ছে আত্মনির্ভরতার সুযোগ

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৭:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

(৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের নিজস্ব আয়ের পথ তৈরি হবে, যা পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।

তারা আরও বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আত্মকর্মসংস্থানভিত্তিক প্রকল্পের বিকল্প নেই। সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে অনেক নারী ঘরে বসেই পোশাক তৈরি ও সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিপি প্রকল্পের সহায়তা

রাণীশংকৈলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন, বাড়ছে আত্মনির্ভরতার সুযোগ

আপডেট সময় : ০৭:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬