চট্টগ্রাম ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সীমান্তবর্তী চরাঞ্চলে বিশেষ অভিযান; ৮৫ পিস ইয়াবা উদ্ধার, আরও দুই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত

কুড়িগ্রামের চর নারায়ণপুরে ৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ একজন গ্রেফতার, দুই মাদক কারবারি পলাতক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ৫ আগস্ট ২০২৬: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী চর নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলু মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।

এ সময় একই চক্রের অপর দুই অভিযুক্ত মো. হানিফ মিয়া (৩৮) ও মো. জাকির আলী (৩৬) পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে কচাকাটা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতার দুলু মিয়ার বাড়ি নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌদ্দঘুড়ি এলাকায়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধান ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের অংশ হিসেবে পুলিশ সদস্যরা সারাদিন জেলের ছদ্মবেশে নদীপথে অবস্থান করেন। পরে রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুলু মিয়াকে আটক করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের ওপর নজরদারি চলছিল। অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অপর দুইজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী চরাঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। পলাতকদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভারতীয় সীমান্তঘেঁষা চর নারায়ণপুরের দুর্গম ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মাদক পাচারের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে অনেকেই জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আইনগত কার্যক্রমও শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তবর্তী চরাঞ্চলে বিশেষ অভিযান; ৮৫ পিস ইয়াবা উদ্ধার, আরও দুই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত

কুড়িগ্রামের চর নারায়ণপুরে ৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ একজন গ্রেফতার, দুই মাদক কারবারি পলাতক

আপডেট সময় : ০৩:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬