চট্টগ্রাম ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি; জামিন শুনানিতে আদালতে অঙ্গীকারনামা দাখিল

বিজয়নগরে স্ত্রীকে নিয়ে দায়ের করা পরকীয়ার মামলা ‘মিথ্যা’, আদালতে বাদীর হলফনামা

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী ও কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা পরকীয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ মোড় এসেছে। মামলার বাদী মো. মুকবুল হোসেন আদালতে দাখিল করা হলফনামায় স্বীকার করেছেন, তিনি আসামিদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছিলেন। একই সঙ্গে তিনি আপসের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় স্ত্রী পুতুল আক্তারসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে পরকীয়া, অর্থ আত্মসাৎ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছিল।

তবে পরবর্তীতে আদালতে জমা দেওয়া হলফনামায় বাদী উল্লেখ করেন, মামলাটি ছিল মিথ্যা। তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

মামলার অভিযোগে বাদী দাবি করেছিলেন, প্রবাসে থাকাকালে স্ত্রীর কাছে পাঠানো অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং তিনি পরকীয়ায় জড়িয়েছেন।

অন্যদিকে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন পুতুল আক্তার। তার ভাষ্য, স্বামীর পাঠানো অর্থ দিয়ে তিনি পারিবারিক ঋণ পরিশোধ করেছেন এবং পরকীয়ার অভিযোগের কোনো সত্যতা নেই।

মামলায় অভিযুক্ত শিক্ষক হাসান মিয়া বলেন, তিনি ঢাকায় বসবাস করেন এবং নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বছরে কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে এলাকায় গেলেও বাদী কিংবা তার স্ত্রীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু হানিফ জানান, মুকবুল হোসেনের স্ত্রীও পৃথক একটি মামলা করেছিলেন। সেই মামলায় আপসের শর্তে জামিনের আবেদন করা হলে শুনানিকালে আদালত জানতে চান, মুকবুল সংসার চালিয়ে যেতে চান কি না। তিনি সম্মতি দিলে আদালত তার দায়ের করা মামলাটি মিথ্যা বলে হলফনামা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। পরে আদালতে হলফনামা দাখিলের মাধ্যমে জামিন গ্রহণ করা হয়।

বর্তমানে মামলাটি প্রত্যাহারের বিষয়ে আদালতের পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি; জামিন শুনানিতে আদালতে অঙ্গীকারনামা দাখিল

বিজয়নগরে স্ত্রীকে নিয়ে দায়ের করা পরকীয়ার মামলা ‘মিথ্যা’, আদালতে বাদীর হলফনামা

আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬