চট্টগ্রাম ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ; দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি এনসিপির

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ, হামলাকারীদের গ্রেফতারের দাবি

মোঃ আব্দুল আলীম
  • আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া | ৩০ জুলাই ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির দাবি, কেন্দ্রীয় নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেলে বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন জেলা কার্যালয় থেকে শুরু হয়ে জজকোর্ট সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে জুলাই স্মৃতি স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় সারাদেশে লং মার্চসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সাভার ও হবিগঞ্জে সংঘটিত হামলার ঘটনাগুলো গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তারা দাবি করেন, রাষ্ট্রের নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলায় জড়িতদের মধ্যে ‘ছাত্রদল’ লেখা পোশাক পরিহিত কয়েকজনকে দেখা গেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল-সমাবেশের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা এনসিপির নেতা এ জেড এম শাহরিয়ার জুহিন, মহিদুনবি মিশু, মশিউর রহমান বিপু, মাইনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জীম, ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ এবং জাতীয় ছাত্রশক্তি বগুড়া শাখার নেতা সৈকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মিডিয়া সেলের প্রধান আব্দুস সবুর সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ; দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি এনসিপির

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ, হামলাকারীদের গ্রেফতারের দাবি

আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬