চট্টগ্রাম ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তিন বছর মেয়াদি ৬৫ সদস্যের কার্যকরী কমিটি ও ২২ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা; সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদারের প্রত্যয়

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি জাহিদুল হাসান টুটুল, সম্পাদক শহিদুল ইসলাম

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ৩০ জুলাই ২০২৬ : শিক্ষা, শান্তি ও প্রগতির প্রত্যয়ে প্রতিষ্ঠিত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সামাজিক ও ক্রীড়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা কিশোর ক্লাব নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে তিন বছর মেয়াদি ৬৫ সদস্যের কার্যকরী কমিটি এবং ২২ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে পদ্মাপাড়ের তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত পদ্মা কিশোর ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নবগঠিত উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মীর আওলাদ হোসেন, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর, পদ্মাপাড়ের যুবকদের আইডল হিসেবে পরিচিত তৈয়ুবুল আজহার, পান্নু মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দীন আহমেদসহ আরও অনেকে।

কার্যকরী কমিটিতে জাহিদুল হাসান টুটুল সভাপতি এবং শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি লিটন বিশ্বাস ও মীর পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর নাদিম হোসেন, কোষাধ্যক্ষ সোলাইমান হোসেন, দপ্তর সম্পাদক সবুজ দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আমজাদ, ক্রীড়া সম্পাদক আশিক খান, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পিয়াস, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির হোসেন এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শেখ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল হাসান টুটুল বলেন, “সামাজিক ও ক্রীড়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পদ্মা কিশোর ক্লাব খেলাধুলার প্রসার, মানবিক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “পদ্মা কিশোর ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠন। সমাজকল্যাণ ও মানবসেবাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তিন বছর মেয়াদি ৬৫ সদস্যের কার্যকরী কমিটি ও ২২ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা; সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদারের প্রত্যয়

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি জাহিদুল হাসান টুটুল, সম্পাদক শহিদুল ইসলাম

আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬