চট্টগ্রাম ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ; গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক মানোন্নয়নে নতুন প্রত্যাশা

পটিয়ার কৃতী সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৭:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ২৯ জুলাই ২০২৬: চট্টগ্রামের পটিয়া উপজেলার গর্বিত সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত (যেটি আগে হবে) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বর্তমানে অধ্যাপক ড. সায়েম চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠানের ফেলো এবং সদস্য হিসেবেও তিনি সুপরিচিত।

১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। তাঁর পিতা মরহুম হাজি মোহাম্মদ আবদুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা ছিলেন এবং মাতা হাজি চেমন আরা বেগম।

তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তাঁর গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (CQUniversity) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিদেশে উচ্চ বেতনের চাকরির সুযোগ থাকা সত্ত্বেও দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই তিনি দেশে ফিরে চুয়েটে শিক্ষকতা অব্যাহত রাখেন।

নিয়োগ-পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. সায়েম বলেন, শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের অবস্থান আরও শক্তিশালী করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পটিয়ার সর্বস্তরের মানুষ এই নিয়োগে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের নেতৃত্বে চুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ; গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক মানোন্নয়নে নতুন প্রত্যাশা

পটিয়ার কৃতী সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

আপডেট সময় : ০৭:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬