চট্টগ্রাম ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবারটির বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী, নগদ অর্থ প্রদান; চিকিৎসা, প্রতিবন্ধী ভাতা ও রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, আর্থিক সহায়তা ও চিকিৎসার পূর্ণ আশ্বাস

তিমির বনিক
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার | ২৭ জুলাই ২০২৬: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

জানা যায়, লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে বিষয়টি অবগত হন এমপি নাসের রহমান। এরপর তিনি দ্রুত তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দেশে ফিরে শনিবার সরাসরি ওই অসহায় পরিবারটির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের চিকিৎসা সংকট, বসবাসের সমস্যা ও দৈনন্দিন দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত জানতে চান। পরে পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এমপি নাসের রহমান জানান, তার উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে পরিবারের তিন সদস্যের—একজন প্রাপ্তবয়স্ক ও দুই শিশুর—চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, যা পরিবারটির জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।

তিনি আরও বলেন, পরিবারের অন্যান্য সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং বাড়িতে যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকা অবস্থাতেই প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।”

স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবারটির দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবারটির বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী, নগদ অর্থ প্রদান; চিকিৎসা, প্রতিবন্ধী ভাতা ও রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, আর্থিক সহায়তা ও চিকিৎসার পূর্ণ আশ্বাস

আপডেট সময় : ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬