চট্টগ্রাম ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

পরিবার ঢাকায় থাকায় তালাবদ্ধ বাড়িতে দুর্বৃত্তদের হানা, থানায় লিখিত অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় টিন কেটে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লাখ টাকার মালামাল লুট; রান্নাঘরও ছাড়েনি চোর

মো. আনোয়ার হোসেন (রাজ) কচুয়া, চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের একটি ফাঁকা বসতবাড়িতে ছাদের টিন কেটে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ অর্থ ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক উম্মে কুলছুম শিরিন।
ঘটনাটি উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিয়াজী বাড়ি এলাকায় ঘটে।

ভুক্তভোগী উম্মে কুলছুম শিরিন কচুয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন। তাঁর স্বামী মোশারফ হোসেন ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। জানাজা ও দাফন শেষে বাড়িতে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা পুনরায় ঢাকায় ফিরে যান
গত ২৪ জুলাই (শুক্রবার) সকালে বাড়িতে এসে দরজা খুলতেই ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তল্লাশি করে দেখা যায়, বাড়ির পেছনের দিকের টিন কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করেছে।

অভিযোগ অনুযায়ী, চোরেরা রান্নাঘর থেকে থালা-বাসন, হাঁড়ি-পাতিল, ফ্রাইপ্যান, প্রেসার কুকারসহ প্রয়োজনীয় প্রায় সব গৃহস্থালি সামগ্রী নিয়ে যায়। এছাড়া শয়নকক্ষ ও অন্যান্য কক্ষ থেকে সিলিং ফ্যান, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও খুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
স্থানীয়দের দাবি, এলাকায় চুরির ঘটনা রোধে রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবার ঢাকায় থাকায় তালাবদ্ধ বাড়িতে দুর্বৃত্তদের হানা, থানায় লিখিত অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় টিন কেটে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লাখ টাকার মালামাল লুট; রান্নাঘরও ছাড়েনি চোর

আপডেট সময় : ০৩:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬