চট্টগ্রাম ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বুল্লা বাজারে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজা উদ্ধার; অটোরিকশাসহ জব্দ, মামলা দায়ের

বিজয়নগরে ৪৪ কেজি গাঁজাসহ অটোরিকশা উদ্ধার, পলাতক দুই মাদক কারবারিকে খুঁজছে পুলিশ

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৪:০১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজয়নগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার এসআই চম্পক চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আশ্রাফুল কসমেটিকস অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে পরিত্যক্ত অবস্থায় ৪৪ কেজি গাঁজা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. রাজ্জাক (৩৫), পিতা- মো. আবু তাহের, গ্রাম- রাজেন্দ্রপুর, ইউনিয়ন- ধর্মঘর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং অটোরিকশার অজ্ঞাতনামা চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে এসআই চম্পক চক্রবর্তী উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত গাঁজা ও অটোরিকশা জব্দ করেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় এফআইআর নং-৪৬, তারিখ ২৫ জুলাই ২০২৬ এবং জি.আর. নং-২৮৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বুল্লা বাজারে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজা উদ্ধার; অটোরিকশাসহ জব্দ, মামলা দায়ের

বিজয়নগরে ৪৪ কেজি গাঁজাসহ অটোরিকশা উদ্ধার, পলাতক দুই মাদক কারবারিকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৪:০১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬