চট্টগ্রাম ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

প্রায় ১৩.৬৫ কিলোমিটার খাল পুনঃখনন শেষে ১২.৫৫ লাখ টাকা সাশ্রয়; স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করল পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

পীরগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পে ১২.৫৫ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিয়ে স্বচ্ছতার নজির

মো. আরফান আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করে উদ্বৃত্ত প্রায় ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিষয়টি স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের জলই নদী আন্তার খাল (১০.৯০ কিলোমিটার) এবং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর খাল (২.৭৫ কিলোমিটার) পুনঃখননের জন্য সরকার প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।

প্রকল্পের আওতায় খাল পুনঃখননের পাশাপাশি দুই পাড়ে প্রায় ৮ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নেও প্রকল্পটি ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্পের সব কাজ সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত অর্থের একটি অংশ উদ্বৃত্ত থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর নির্দেশনায় নিয়ম অনুযায়ী হিসাব চূড়ান্ত করে ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, “উন্নয়ন প্রকল্পের প্রতিটি টাকা জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, কার্যকর তদারকি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের গুণগত মান অক্ষুণ্ন রেখেই অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, যেখানে সরকারি উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ কিংবা ব্যয় বৃদ্ধির অভিযোগ প্রায়ই উঠে আসে, সেখানে পীরগঞ্জে প্রকল্পের কাজ সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ সরকারকে ফিরিয়ে দেওয়া সততা, জবাবদিহিতা ও সুশাসনের একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রায় ১৩.৬৫ কিলোমিটার খাল পুনঃখনন শেষে ১২.৫৫ লাখ টাকা সাশ্রয়; স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করল পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

পীরগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পে ১২.৫৫ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিয়ে স্বচ্ছতার নজির

আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬