চট্টগ্রাম ০১:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার প্রযুক্তিগত অনুসন্ধানে উদ্ধার হওয়া ফোন মালিকদের হাতে তুলে দিল কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজার জেলা পুলিশের সাফল্য: আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

মোহাম্মদ আল আমিন কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার একটি প্রশংসনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা ধারাবাহিক প্রযুক্তিগত অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় জেলা পুলিশ।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে আইফোন ১১ প্রো ম্যাক্স, ভিভো, অপো, স্যামসাং গ্যালাক্সি, রেডমি, টেকনো, ইনফিনিক্স, রিয়েলমি, অনার, আইটেলসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন।

নিজেদের হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি অর্জনই জেলা পুলিশের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে উদ্ধার হওয়া কিছু মোবাইল ফোনের ক্ষেত্রে জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ কারণে প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে, জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে নিজ নিজ মোবাইল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে আইফোন ১১ প্রো ম্যাক্স, Vivo Y16, Tecno, Itel S24, Infinix Hot 40i, Redmi A3, Samsung Galaxy M14, Vivo V18, Oppo F19 Pro, Vivo Y21, Honor 50, Realme C33, Oppo A15s, Tecno Spark, Tecno Pop 5, Vivo Y20, Realme C51, Vivo Y02 এবং Redmi 14সহ বিভিন্ন মডেলের স্মার্টফোন রয়েছে।

যোগাযোগের ঠিকানা:
আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার প্রযুক্তিগত অনুসন্ধানে উদ্ধার হওয়া ফোন মালিকদের হাতে তুলে দিল কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজার জেলা পুলিশের সাফল্য: আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

আপডেট সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬