চট্টগ্রাম ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

৮ দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সট্রি একাদশ, পুরস্কার হিসেবে দেওয়া হয় স্মার্ট টেলিভিশন।

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সট্রি একাদশ

মোহাম্মদ আলী | নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩৯৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার আগ্রাইল দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে সট্রি একাদশ ও সোহান একাডেমি মুখোমুখি হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে সট্রি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মোল্লা, চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার, ইউপি সদস্য খালেক মোল্লা, আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উপদেষ্টা শহিদুল ইসলাম বেপারী, পান্নু বেপারী ও শিকীম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের সভাপতি মোশাররফ হোসেন রাসেল, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এবং রানার্সআপ দলের জন্য ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার ঘোষণা করা হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

খেলায় নারী-পুরুষসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি মাঠকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয়রা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৮ দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সট্রি একাদশ, পুরস্কার হিসেবে দেওয়া হয় স্মার্ট টেলিভিশন।

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সট্রি একাদশ

আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬