চট্টগ্রাম ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিপদে পড়া সাংবাদিককে উদ্ধার, থানায় অভিযোগ এবং পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার দাবি প্রেসক্লাবের

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, তাৎক্ষণিক সহযোগিতায় ঐক্যের নজির

হুমায়ুন কবির | নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে বিপদে পড়া এক সাংবাদিকের পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে সাংবাদিকদের পারস্পরিক ঐক্যের উদাহরণ স্থাপন করেছে মিরপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের দাবি, দেশ টিভির সাংবাদিক আবির একটি চক্রের কবলে পড়লে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে সহযোগিতা করেন এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেন।

মিরপুর প্রেসক্লাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজধানীর ৬০ ফিট মোল্লা রোড এলাকায় সাংবাদিক আবির বিপদে পড়েন। ওই সময় তিনি মিরপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহযোগিতা চান।

খবর পাওয়ার পরপরই মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন বিষয়টি অবগত হন। পরে সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সাইমন সদস্যদের সঙ্গে সমন্বয় করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর উদ্যোগ নেন।

ঘটনাস্থলে প্রেসক্লাবের সভাপতি মো. বদরুল আলম, এম. এ. গাফফার, মালেক, মুন্না, সুমন খান, রিয়া মনি, রফিক, শাহাদাত, এস এম ইসলাম উকিল, আ. মালেকসহ আরও অনেক সাংবাদিক উপস্থিত হয়ে আবিরের পাশে দাঁড়ান। পরে আরও সদস্য ঘটনাস্থলে যোগ দেন।

এরপর প্রেসক্লাবের সভাপতি মো. বদরুল আলমের নেতৃত্বে উপস্থিত সাংবাদিকরা সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন বলে প্রেসক্লাব সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক আবিরকে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের বিপদ মানেই পুরো সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই যেকোনো সংকটে সহকর্মীর পাশে দাঁড়ানোই সাংবাদিকতার নৈতিক দায়িত্ব।

তারা আরও বলেন, দেশের যেখানেই কোনো সাংবাদিক বিপদে পড়বেন, আশপাশের সাংবাদিকরা যেন দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাংবাদিক সমাজের ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি।

উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে—সংকটময় মুহূর্তে একজন সাংবাদিকের সবচেয়ে বড় ভরসা আরেকজন সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিপদে পড়া সাংবাদিককে উদ্ধার, থানায় অভিযোগ এবং পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার দাবি প্রেসক্লাবের

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, তাৎক্ষণিক সহযোগিতায় ঐক্যের নজির

আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬