চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মৌলভীবাজার সদর হাসপাতাল ঘুরে দেখলেন এআইআইবি প্রতিনিধি দল; স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে আলোচনা।

মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শনে এআইআইবি প্রতিনিধি দল, মেডিক্যাল কলেজ উপযোগী অবকাঠামো উন্নয়নে সম্ভাবনার নতুন দিগন্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে মেডিক্যাল কলেজ উপযোগী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সম্ভাবনা যাচাই করতে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমানের উদ্যোগে আয়োজিত এ পরিদর্শনে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো, চিকিৎসাসেবার মান, ভবিষ্যৎ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এআইআইবি-এর ডিরেক্টর জেনারেল মিস্টার রজত মিশ্র এবং পিপিপি ডিরেক্টর সাঈয়েদ উদ্দিন। তারা হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের বর্তমান চিকিৎসা অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয়তা, বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উপযোগী অবকাঠামো উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান এবং সংসদ সদস্য নাসের রহমানের একান্ত সহকারী মোহাম্মদ সাজাহান সিরাজ।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, রোগীসেবার পরিধি বৃদ্ধি এবং সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রকল্পের ধরন কিংবা সম্ভাব্য অর্থায়নের পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, মৌলভীবাজারে দীর্ঘদিন ধরে একটি আধুনিক মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভূত হয়ে আসছে। উন্নত চিকিৎসার জন্য জেলার বিপুল সংখ্যক রোগীকে নিয়মিত সিলেট ও ঢাকায় যেতে হয়। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক বিনিয়োগ বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনবল উন্নয়ন এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এআইআইবি প্রতিনিধি দলের এ সফর মৌলভীবাজারের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন সবার প্রত্যাশা, আলোচনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই উন্নয়ন প্রকল্পে রূপ নেবে এবং ভবিষ্যতে মৌলভীবাজার সদর হাসপাতাল বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম আধুনিক চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মৌলভীবাজার সদর হাসপাতাল ঘুরে দেখলেন এআইআইবি প্রতিনিধি দল; স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে আলোচনা।

মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শনে এআইআইবি প্রতিনিধি দল, মেডিক্যাল কলেজ উপযোগী অবকাঠামো উন্নয়নে সম্ভাবনার নতুন দিগন্ত

আপডেট সময় : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬