চট্টগ্রাম ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দুর্নীতির অভিযোগ অস্বীকার; সরেজমিন তদন্তের আহ্বান

পাঁচবিবিতে প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মোছা. রশিদা বেগম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বারোকান্দি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে রশিদা বেগম অভিযোগ করেন, “Shamim midia press” নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, টিসিবি কার্ড বিতরণে অর্থ গ্রহণ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাভোগীদের কাছ থেকে অর্থ নেওয়া এবং নদী খনন প্রকল্পে অনিয়মের মতো অভিযোগ প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তদন্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমোদনের পর কীভাবে পাস হয়েছে—সেটি বিবেচনার বিষয়।
টিসিবি কার্ড বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কার্ডধারীদের তালিকা পূর্ববর্তী চেয়ারম্যান হাবিবুর রহমান হুবু হাজীর দায়িত্বকালে প্রস্তুত করা হয়েছিল। ফলে ওই প্রক্রিয়ায় তার সম্পৃক্ততার সুযোগ ছিল না।

এছাড়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার অর্থ বর্তমানে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভাতা বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

সংবাদে দুইজন ইউপি সদস্যের বক্তব্য যুক্ত করা হলেও সেটি প্রায় দুই বছর আগের ভিডিও বলে দাবি করেন রশিদা বেগম। তার ভাষ্য, পুরোনো ভিডিওকে বর্তমান ঘটনার সঙ্গে যুক্ত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, একজন নারী জনপ্রতিনিধি হিসেবে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সরেজমিনে তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এই প্রতিবেদনের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দুর্নীতির অভিযোগ অস্বীকার; সরেজমিন তদন্তের আহ্বান

পাঁচবিবিতে প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

আপডেট সময় : ০৬:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬